কওমী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দৈনিক পূর্বাচল ডেস্ক

আস-সুন্নাহফাউন্ডেশন কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মেধা স্বীকৃতি, সম্মাননা এবং উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ২০২৬ সালে আয়োজন করতে যাচ্ছে কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম, যেখানে ৩টি উমরা সহ মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে।

সোমবার (৩০ মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

প্রতি বছর দেশের কওমী মাদরাসাগুলো থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী দাওরায়ে হাদীস সম্পন্ন করে দ্বীন ও জাতির খেদমতে আত্মনিয়োগ করেন। কিন্তু তাদের মেধার যথাযথ মূল্যায়ন, স্বীকৃতি এবং গবেষণামুখী দিকনির্দেশনার উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখা যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবর্ধনা কার্যক্রমে অংশ নিতে পারবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে ১৪৪৭ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদীস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত এবং ‘মুমতাজ’ ফলাফল অর্জনকারী ৫০০ জন আলেম-আলেমা। আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজনকে প্রদান করা হবে উমরার সুযোগ। এছাড়া তারা পাবেন ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব।

চতুর্থ স্থান অধিকারী পাবেন ১ লক্ষ টাকা সমমূল্যের কিতাব এবং পঞ্চম স্থান অধিকারী পাবেন ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব। এভাবে মোট ৫০০ জন শিক্ষার্থীকে মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে, যা সম্পূর্ণভাবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =