এজেন্টকে কেন্দ্রে প্রবেশ না করতে দেওয়ার অভিযোগ সাইফুল হকের

এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত ‘কোদাল’ প্রতীকের প্রার্থী সাইফুল হক।

বৃহস্পতিবার সকাল ৯টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট করে মগবাজার ইস্পাহানি কলেজ কেন্দ্রের কথা উল্লেখ করেন তিনি।

প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ করা হবে বলেও তিনি জানান। ভোটার উপস্থিতি অত্যন্ত কম উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘এখন সকাল ৯টা বাজে, অথচ আমি যে বুথে ভোট দিয়েছি সেখানে আমার সিরিয়াল নম্বর ছিল ৩০।’ এই ধীর গতির জন্য মানুষের মধ্যে একটা চাপা উৎকণ্ঠাকে দায়ী করেন তিনি।

সাইফুল হক আশা করেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   3   =