ঈদ বাজারে নতুন নোটের চাহিদা তুঙ্গে, বিক্রি হচ্ছে বাড়তি দামেও

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর গুলিস্তান এলাকায় নতুন টাকার নোট কেনাবেচা বেড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা যায়, ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী বাজার, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন নোট কিনতে ভিড় করছেন।

প্রধান সড়কের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন বিক্রেতারা। তাদের সামনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার ঝকঝকে নতুন নোট সাজানো, কোথাও আবার বান্ডিল আকারে বিক্রি হচ্ছে। ক্রেতারা নোট দেখে, যাচাই করে দরদাম করছেন এবং পছন্দমতো কিনে নিচ্ছেন।

ঈদ উপলক্ষে নতুন নোটে সালামি দেওয়ার ঐতিহ্য এখনও দেশের পরিবারগুলোতে প্রচলিত। বিশেষ করে শিশুদের কাছে নতুন নোটের আকর্ষণ বেশি থাকায় ঈদ যত ঘনিয়ে আসছে, ততই এর চাহিদা বাড়ছে।

বিক্রেতারা জানান, ছোট মূল্যমানের নোটের চাহিদাই সবচেয়ে বেশি। তবে এসব নোট কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। যেমন ১০০ টাকার নতুন নোট কিনতে অনেক ক্ষেত্রে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   7   =