চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে বিনোদনের এক অনন্য মিশেল দেখা গেছে, যেখানে হাস্যরস ও আবেগের ভারসাম্য দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে।
দর্শকদের অভিমত, ছবিটি একদিকে যেমন টানা হাসিতে ভরিয়ে দেয়, তেমনি কিছু দৃশ্যে গভীর ও যুক্তিসঙ্গত আবেগ দর্শকদের নীরব করে দেয়। ফলে পুরো সময়জুড়ে বোর হওয়ার কোনো সুযোগই থাকে না—যা একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
চলচ্চিত্রপ্রেমীদের অনেকেই মনে করছেন, ঈদের আরেক আলোচিত ছবি ‘উৎসব’-কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’-এর।
ছবিটির নির্মাতা তানিম নূরসহ পুরো টিম এবং অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। এমন মানসম্পন্ন ও উপভোগ্য একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
— ডেইলি পূর্বাচল


