অনলাইনে পরিচয় ও ব্যক্তিগত সম্পর্ককের সন্দেহের জেরে হত্যার পরিকল্পনা

রাজধানীর শহীদ মিনার এলাকায় টিকটক কনটেন্ট ক্রিয়েটর কলেজ ছাত্র রাকিবকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জান্নাত মুন নামে এক তরুণীর স্বামীর বিরুদ্ধে পরিকল্পনার অভিযোগ রয়েছে বলছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে সন্দেহের জেরে এ হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় জান্নাত মুন নামে এক তরুণীর স্বামীর বিরুদ্ধে পরিকল্পনার অভিযোগ রয়েছে। শিহাব, জয়, রাফিন, সাগর ও সালাউদ্দিন নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়।

পুলিশ আরও জানায়, মূল গুলি চালানো ব্যক্তি আলামিন এখনো পলাতক।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   6   =