চুয়াডাঙ্গায় বিজিবি সদস্য র আত্মহত্যা

জীবননগর উপজেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) কর্মরত নায়েক মো: আজিজুর রহমানের মরদেহ ব্যাটালিয়নের সৈনিক লাইনের ৬ষ্ঠ তলার ওয়াল সংলগ্ন ডেস্কের হাতলের সাথে রশি দিয়ে আত্মহত্যা করা অবস্থায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক উদ্ধার করেন।
নিহত সদস্যর বাড়ি, সাবেক নিত্যানন্দপুর, পো:- বাজার পোড়াহাটি, থানা-হরিণাকুন্ড, জেলা-ঝিনাইদহ। ধারণা করা হচ্ছে ভোরবেলা যেকোনো সময়ে তিনি আত্মহত্যা করেন আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সদস্য মানসিক ভারসাম্যহীন ছিলেন,চিকিৎসাও নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসেছে। পরে বিস্তারিত জানানো হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   7   =