আজ থেকে শপিংমল ও মেলা বন্ধ সন্ধ্যা ৭টায়

প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ | রাত ০৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে আজ সোমবার (১ জুন) থেকে আবারও সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা এবং চলমান সব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।

আজ বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকান ও শপিংমল খোলা রাখার সময়সীমা সন্ধ্যা ৭টা পর্যন্তই নির্ধারিত ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে এই সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আজ ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হলো। নির্দেশনায় সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =