ঈদের তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্কা। দুটি দেশই নিশ্চিত করেছে আগামী ২৭ মে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় এই উৎসব পালন করবে তারা।

দেশ দু’টিতে সোমবার (১৮ মে) হবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১ তারিখ। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।

অপরদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই ঈদের তারিখ ঘোষণা করেছে। তারা মূলত বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়।

এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

সেই হিসেবে আগামী ২৭ মে বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   1   =