হামের টিকা আগে নেওয়া থাকলেও কি শিশুকে আবার দিতে হবে?

ঢাকার রামপুরা এলাকার ফারজানা আক্তারের দুটি সন্তানের মধ্যে বড় ছেলের বয়স সাত বছর, আর ছোট মেয়ের বয়স চার বছর। জন্মের পর তিনি দুটি শিশুকেই নিয়মিত সবগুলো টিকা দিয়েছেন, যার মানে হলো তারা দুই ডোজ হামের টিকাও পেয়েছে।

গত মার্চ মাস থেকে সারাদেশে হামের প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিন হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে উপচে পড়ছে আক্রান্তের সংখ্যা।

এরকম পরিস্থিতিতে গত পাঁচই এপ্রিল থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে, রামপুরার ফারজানা আক্তার বুঝতে পারছেন না আসলে তার দুই বাচ্চাকে আবারো টিকা দেবেন কি – দেবেন না।

মিজ. আক্তার বিবিসি বাংলাকে বলছিলেন, “চার বছর মেয়েকে হামের দুইটি ডোজ সময়মতো দেওয়া হয়েছে। নতুন করে আবার টিকা দিলে যদি জ্বর আসে, সেই চিন্তা থেকে আরেক ডোজ টিকা দেবো কি না সেটা নিয়ে দুশ্চিন্তা কাজ করছে”।

সরকারের পক্ষ থেকে যে টিকা কর্মসূচি শুরু হয়েছে, সেখানে বয়স নির্ধারণ করা হয়েছে ছয় মাস থেকে ৫৯ মাস বা পাঁচ বছর পর্যন্ত। এ অবস্থায় হামের টিকা নিয়ে অভিভাবকদের নানা জিজ্ঞাসাও রয়েছে।

এই প্রশ্নে চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাম যেভাবে ছড়িয়ে পড়েছে সে কারণে আগে দুটি ডোজ দেওয়া থাকলেও নতুন করে আরেকটি ডোজ টিকা দেওয়া উচিত।

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট সুব্রত রায় বিবিসি বাংলাকে বলেন, “আগে দুই ডোজ টিকা দেওয়া থাকলেও হাম ছড়িয়ে পড়ার কারণে অনেকে ঝুঁকির মধ্যে থেকে যায় যদি তাদের অ্যান্টিবডি সেভাবে গড়ে না ওঠে। সে কারণে বুস্টার ডোজে গুরুত্ব দেওয়া হচ্ছে”।

যে কারণে আগে দুই ডোজ টিকা দেওয়া থাকলেও তৃতীয় বা বুস্টার ডোজ টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

 

  • ক্ষেত্র বিশেষে কোনো কোনো শিশুকে এখনই যাতে হামের বুস্টার ডোজ না দেওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   10   =