জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক দ্রব্য আটক ১০ কারবারীর বিরুদ্ধে মামলা

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়ায় সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীশ) শোয়েব আহমেদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭২ বোতল ফেয়ারডিল ও ইউনসেরেক্স মাদক দ্রব্য উদ্ধার করেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।এ ঘটনার সাথে জড়িত ১০ জন মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(অপারেশন) আতিয়ার রহমান বলেন,আমরা জীবননগর থানার অফিসার-ফোর্স সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীশ) শোয়েব আহমেদের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়ী থেকে ৭২ বোতল ফেয়ারডিল ও ইউনসেরেক্স নামক ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেন। এসময় মাদক ব্যবসায়ী,আশ্রয়দাতা ও সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ১০ জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জীবননগর উপজেলায় মাদক জিরো টলারেন্স দেখতে মাদকের বিরুদ্ধে নিয়মিত সাড়াসি অভিযান চালিয়ে যাচ্ছি। এতদিন শুধু আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করেছি।কিন্তু এখন আমরা মাদকের সাথে যে কোন ভাবে জড়িত থাকার সত্যতা পেলে তার বিরুদ্ধে একই ভাবে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।মাদকের সাথে জড়িত,তা যে কোন ভাবেই হোক না কেন তাকে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   8   =