বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় তিন মাস বিরতির পর শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন যাবৎ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। সর্বশেষ ভোটের এক মাস আগে স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। আজ আবার বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠকের এজেন্ডা সর্ম্পকে আগে থেকেই আমাদের জানানো হয় না।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   3   =