রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বারের নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, পাবনা | ৩০ মার্চ ২০২৬

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (পিসিসিআই)-এর নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পিসিসিআই সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহ-সভাপতি ও পরিচালকরা এতে অংশ নেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পাবনা জেলায় প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া উদ্যোগসহ সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার বিদ্যমান সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

এর আগে, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সদর উপজেলার চরভবানিপুর এলাকায় নির্মাণাধীন একটি শাহী জামে মসজিদের অগ্রগতি পরিদর্শন করেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   1   =