নায়কবিহীন রাফির ভিন্নধর্মী এক্সপেরিমেন্টাল রান্না হয়েছে “প্রেশার কুকার”

—দৈনিক পূর্বাচল ডেস্ক
নায়কবিহীন রাফির ভিন্নধর্মী এক্সপেরিমেন্টাল রান্না হয়েছে “প্রেশার কুকার”-তে। রাফির ফিল্ম মেকিং এর স্বাদ কখনোই খারাপ হয়না  প্রেশার কুকার সিনেমাতেও রাফি তার সেরা দিয়েছে
—।


গল্পঃ সিনেমার গল্প আমাদের চারপাশের গল্প। যেখানে নারীদের গল্প উঠে এসেছে। এই শহর, সমাজ, মানুষ, পরিস্থিতি নারীদেরকে প্রতিনিয়ত প্রেশার কুকারে রান্না করছে। যেখানে হুইসেল দিয়ে বের হতে চাইলেও বের হয়ে আসা যায় নাহ। আরো উঠে এসেছে পরিবারের গল্প, রাজনৈতিক গল্প, অন্ধকার জগতের গল্প, প্রেমের গল্প, সংসার ও দায়িত্বের গল্প, আত্মীয়দের গল্প, লোভের গল্প, লালসার গল্প। যা রায়হান রাফি পরান, সুড়ঙ্গ, তুফান, তান্ডব ও প্রেশার কুকার নামক ৫টি চ্যাপ্টারে প্রকাশ করেছে । যা আপনাকে হাসাবে, কাঁদাবে, রাগাবে, অবাক করবে। গল্পের মধ্যে ড্রামা, কমেডি, থ্রিল , টুইস্ট সব ভরপুর রয়েছে।

——
অভিনয়ঃ নাজিফা তুষি রেশমা চরিত্রে যে এত চমৎকার অভিনয় করেছে না দেখলে বিশ্বাস করা যেত নাহ। নোয়াখালীর আঞ্চলিক ভাষাতে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করেছে কোন ভাবে মনেই হচ্ছিল নাহ সে অভিনয় করছে। মনে হচ্ছিল এ যেন এক জীবন্ত ছবি দেখছি। এছাড়াও এই সিনেমা আরো একজন শক্তিমান অভিনেতা আছে যাকে দেখে সবাই অবাক হবেন। বাকি যারা অভিনয় করেছে যার যার জায়গা থেকে চমৎকার অভিনয় করেছে। প্রত্যেকের অভিনয়ের সেরাটা বের করে নিয়ে আসছে রায়হান রাফি।

——-

সিনেমাটোগ্রাফিঃ বাংলা সিনেমায় এত সুন্দরভাবে যে দৃশ্যধারণ + প্রেজেন্টেশন করেছে এক কথায় চমৎকার হয়েছে। প্রতিটি দৃশ্য আপনাকে গল্পের সাথে কানেক্ট করবে। কয়েকটি লোকেশন এত সুন্দর আপনাকে সিনেমাটোগ্রাফির প্রেমে পড়তে বাধ্য করবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   10   =