আজ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক

দৈনিক পূর্বাচল ডেস্ক

ত্র য়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংসদ সচিবালয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   5   =