ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, অনেকেই কর্মস্থল ঢাকায় ফিরছেন

টানা সাত দিনের পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। অনেকেই কর্মস্থল ঢাকায় ফিরছেন। রাজধানীর বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড়ও দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলো টার্মিনাল পৌঁছানোর পর যাত্রীরা নগরের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছিলেন।

এদিকে কারও কারও জন্য আজ থেকেই শুরু হচ্ছে ‘ঈদের ছুটি’। তাই আজও অনেকে ঢাকা ছেড়ে রওনা হচ্ছে গ্রামের উদ্দেশে।

গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি।

টানা সাত দিন ঈদের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে। আগামী কাল তারা কর্মস্থলে যোগ দেবেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   6   =