ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের ফলে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। সোমবার এই দাম বেড়ে গেছে। একইসঙ্গে ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর তেলের দাম বাড়লো। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
গতকাল রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে। তবে পরে কিছুটা কমে যায়।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের কাছাকাছি দাঁড়ায়।


