ঈদের পরদিনই কমেছে লেবু ও শসার দাম

ঈদের পরদিন রাজধানীর বাজারগুলোতে কমেছে লেবু ও শসার দাম। এর মধ্যে শসার দাম প্রায় অর্ধেক কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, মজুতের পুরোনো পণ্য শেষ করার জন্য অনেকেই দাম কমিয়ে দিয়েছে। এ ছাড়া বাজারে ক্রেতা না থাকায় চাহিদাও কম থাকায় দাম কমেছে।
বাজার ঘুরে দেখা যায়, ৪০-৫০ টাকা দরে শসা বিক্রি হচ্ছে । যা দুদিন আগে বিক্রি হয়েছিল প্রতি কেজি ৬০-১০০ টাকায়। আর প্রতি হালি লেবু আকারভেদে ৫০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে । ঈদের আগে যা ছিল ৮০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া বেগুনও কেজিতে ২০-৪০ টাকা কমে বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচ, টমেটো, গাজরসহ বেশ কিছু সবজি আগের দামেই বিক্রি হচ্ছে।

ওদিকে কমেছে গরুর মাংসের দামও। ঈদের আগে ৭৫০-৮৫০ টাকায় বিক্রি হওয়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৮০ টাকা কেজিতে।তবে মুরগির দাম তেমন কমেনি। এখনো বেশির ভাগ বাজারে ঈদের আগের দামেই বিক্রি হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০-৩৭০ টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ২১০-২২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। আর দেশি মুরগির দামও কিছুটা কমে বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকা কেজিতে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   6   =