ঈদের দিনে ‘প্রিন্স’-এর টিকিট সোল্ড আউট!

দুই দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। তার আগেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে চাহিদার শীর্ষে থাকা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বন্দরনগরী নারায়ণগঞ্জের সিনেমা হল সিনেস্কোপ।

মুক্তির প্রথমদিন অর্থাৎ ঈদের দিনে চারটি শো রেখেছিল হলটি। বুধবার দুপুরে অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে সবগুলোর শো-এর টিকিট প্রায় সোল্ড আউট হয়ে গেছে।

সিনেস্কোপের ম্যানেজার রবি খবরটি নিশ্চিত করে বলেন, সিনেস্কোপে ঈদে শুধু প্রিন্স চলবে। আজ দুপুরে অগ্রিম টিকিট ছেড়েছিলাম। ইফতারের আগেই চারটি শোয়ের প্রায় সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। রেসপন্স খুবই ভালো। আমরা আশা করছি, খুব ভালো চলবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   7   =