খেলা

ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচে মরক্কো | দৈনিক পূর্বাচল

ক্রীড়া প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
ব্রাজিল ও পর্তুগালকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো। ৩১ বছর পর আফ্রিকান কোনো দল হিসেবে এই কীর্তি গড়ল তারা। বিস্তারিত দৈনিক পূর্বাচলে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পেছনে ফেলে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে মরক্কো। সর্বশেষ প্রকাশিত হালনাগাদ তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত এই দলটি। এর মাধ্যমে আফ্রিকান ফুটবলের ইতিহাসে দীর্ঘ তিন দশক পর নতুন এক মাইলফলক স্পর্শ করল মরক্কো।
ফিফার নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে মরক্কোর সংগ্রহে রয়েছে ১ হাজার ৮০৫ দশমিক ৩৪ রেটিং পয়েন্ট। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে প্রথম আফ্রিকান দেশ হিসেবে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া। দীর্ঘ ৩১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সেই ঐতিহাসিক কীর্তির পুনরাবৃত্তি ঘটাল মরক্কো।
মরক্কোর এই দুর্দান্ত উত্থানের সরাসরি প্রভাব পড়েছে ব্রাজিল ও পর্তুগালের অবস্থানে। এক ধাপ নিচে নেমে ১ হাজার ৮০০ দশমিক ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেলেসাওরা। অন্যদিকে, দুই ধাপ অবনমন হয়ে ১ হাজার ৭৯৭ দশমিক ৬০ পয়েন্ট নিয়ে পর্তুগালের জায়গা হয়েছে সপ্তম স্থানে।
তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি স্থানে কোনো রদবদল ঘটেনি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে রাজত্ব করছে স্পেন। ১ হাজার ৯৭২ দশমিক ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়া তৃতীয় স্থানে ফ্রান্স (১ হাজার ৯৫৮ দশমিক ৮৬) এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড (১ হাজার ৯২৫ দশমিক ৫৯) নিজেদের অবস্থান ধরে রেখেছে।

  •  

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment