৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ ১৫ই মার্চ তাদের নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: পঞ্চগড়- মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর- মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর- মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম- মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা- অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট- মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়া- এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ- মোঃ হারুনুর রশিদ, নওগাঁ- মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহী- মোঃ এরশাদ আলী, নাটোর- মোঃ রহিম নেওয়াজ, মেহেরপুর- মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়া- সোহরাব উদ্দিন,ঝিনাইদহ- মোঃ আবুল মজিদ, যশোর- দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা- আলী আহমেদ, বাগেরহাট- শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা- এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী- স্নেহাংশু সরকার, ভোলা- গোলাম নবী আলমগীর, বরিশাল- আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি- মোঃ শাহাদাৎ হোসেন, পিরোজপুর- আলমগীর হোসেন, টাঙ্গাইল – এস এম ওবায়দুল হক, শেরপুর- এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ- সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা- মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ- খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ- এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ- মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ী- আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ- শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর- খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর- সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ- মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট- আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার- মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া- সিরাজুল ইসলাম , কুমিল্লা- মোঃ মোশতাক মিয়া, নোয়াখালী- মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর- সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment