বড়াইগ্রামে সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নাটোরের বড়াইগ্রামে আলুভর্তি ট্রাকের সঙ্গে সুপারিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর চালক ও ২ সহকারী। শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলুভর্তি ট্রাকচালক জামাল সরদার (৩৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান-বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ট্রাক দুইটিকেও জব্দ করা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment