পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁদের বদলির প্রজ্ঞাপন হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার করে পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তারেক মাহমুদকে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে পাঠানো হয়েছে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের দায়িত্বে।


