সপ্তাহের শুরুতে মধ্য ইসরাইলে চালানো ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরাইলি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনথ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের (৯ মার্চ) হামলায় ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইরানের পক্ষ থেকে চালানো এই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে চলা এই
পাল্টাপাল্টি হামলার জেরে মধ্য ইসরাইলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


