APORAD

ফ্যাসিবাদের পাচারকৃত সম্পদ ও বিদেশে জব্ধ হওয়া সম্পত্তির চিত্র/দৈনিক পূর্বাচল

প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল।

ফ্যাসিস্ট হাসিনার সহযোগী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম ও সালমান এফ রহমানের বিদেশে অর্থ পাচার এবং স্থাবর সম্পত্তি জব্দের চাঞ্চল্যকর তথ্য নিয়ে দৈনিক পূর্বাচলের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন।

ফ্যাসিস্ট হাসিনার আমলের নজিরবিহীন দুর্নীতি, অর্থ পাচার এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাবেক মন্ত্রী, ব্যবসায়ী এবং সরকারের শীর্ষ সহযোগীদের বিদেশে গড়ে তোলা সম্পদের পাহাড় ও অর্থ পাচারের চিত্র নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন উঠেছে—ফ্যাসিস্ট সরকারের আর কোন কোন অপরাধ মানুষ বাকি রাখাবে এবং এর পরও কারা এসব অপকর্ম অস্বীকার করবে?

ফটোকার্ড ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের আলোকে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

১. সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর ভাই আনিসুজ্জামান চৌধুরী

  • সাইফুজ্জামান চৌধুরী: যুক্তরাজ্যের মাটিতে তাঁর মালিকানাধীন ৩৪৩টি সম্পত্তির সন্ধান মিলেছে, যার আনুমানিক ক্রয়মূল্য ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড। এই বিশাল সম্পত্তিগুলো বিক্রি ও হস্তান্তর বন্ধে ইতিমধ্যে এনসিএ (ন্যাশনাল ক্রাইম এজেন্সি)-র কঠোর নির্দেশ জারি রয়েছে (সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস, ১২ জুন ২০২৫)।

  • আনিসুজ্জামান চৌধুরী (সাইফুজ্জামানের ভাই): যুক্তরাজ্যে প্রায় ১ কোটি ৫০ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য আসার পর লন্ডন হাইকোর্ট তা জব্দের নির্দেশ দিয়েছে (সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস, ২৩ অক্টোবর ২০২৬)।

২. এস আলম ও তাঁর স্ত্রী

  • সাইপ্রাসে এস আলমের স্ত্রীর নামে থাকা একটি বিলাসবহুল দোতলা বাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

  • দেশ থেকে ৮ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ বিদেশে পাচার করার চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে বর্তমানে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে নিবিড় তদন্ত চলছে (সূত্র: প্রথম আলো, ২৯ মে ২০২৬; ফাইলেনিউজ, ২৮ মে ২০৬৮)।

৩. সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা

  • পলাতক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়য়ান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন লন্ডনের প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে ৯টি পৃথক আদেশ জারি করেছে এনসিএ।

  • এর মধ্যে শায়য়ানের গ্রেশাম গার্ডের বাড়িটিও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে এক সময় শেখ রেহানা অবস্থান করতেন (সূত্র: দ্য গার্ডিয়ান, ২৩ মে ২০২৫; ফাইন্যান্সিয়াল টাইমস, ২২ মে ২০২৫)।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment