মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদেকে সরিয়ে দিয়েছে সরকার।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তার চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করে।
তবে এখনও মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী এ কোম্পানির এমডি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের গত ৯ ফেব্রুয়ারি বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ এবং পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী ফারুককে এ দায়িত্ব দিয়েছিল।
প্রতিযোগিতা মূলক যাচাই পদ্ধতির মধ্য দিয়ে ৭৬ জন প্রতিযোগীর মধ্যে তাকে বাছাই করার কথা তখন বলেছিল অন্তর্বর্তী সরকার।
সোমবার প্রকৌশলী ফারুককে এ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


