‘ভোটারদের টাকা বিতরণের’ সময় সূত্রাপুরে জামায়াত নেতার কারাদণ্ড

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘ভোটারদের টাকা বিতরণের’ সময় সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

বুধবার রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুইদিনের কারাদণ্ড প্রদান করা হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment