দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা’র বাড়ির সামনে অবস্থিত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক, বিএনপি’র মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক নূরের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পাশের একটি ঔষধ ও মুদি-মনোহারি দোকানেও আগুন দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক নেতাকর্মীরা এই ন্যক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।


