ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে শেষ সময়ের ব্যস্ত প্রচারণা। শনিবার ঢাকা ১৭ আসনের ১৮ নং ওয়ার্ডের বনানী, গুলশান, বারিধারার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জিয়া মঞ্চ যৌথভাবে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করার লক্ষ্যে ব্যস্ত প্রচারণা চালায়। তারা জনগণের মাঝে ভোট প্রার্থণা করেন।
এসময় নেতৃত্ব প্রদান করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি গোলাম ফারুক, ব্যারিষ্টার সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহমান ও ঢাকা উত্তর জিয়া মঞ্চের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহাম্মেদ। প্রচারণার সময় ধানের শীষের সুনিশ্চিত বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণের মাঝে ভোট প্রার্থনা করেন তারা।
এসময় বক্তারা বলেন, আমাদের সরকার নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়নের ব্যবস্থা করা, মানসম্মত সহজলভ্য স্বাস্থ্যসেবা, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ব্যবস্থা আধুনিকায়ন ও নাগরিক নিরাপত্তা জোরদার, তরুণদের জন্য দক্ষতা ও উদ্যোক্তাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ ঢাকা- ১৭ আসনকে নিরাপদ বাসযোগ্য ও মানসম্মত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।


