সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ভারতের সরকার ও জনগণের পক্ষে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এ অনুযায়ী বুধবার তিনি ঢাকা সফর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।


