চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 

এইচ এম হাকিমঃ চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে১২টায় জীবননগর প্রেস ক্লাবের আয়োজনে রেস্টুরেন্ট থ্রি স্টারের কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসেন কচি আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি এমআর বাবু ও সাধারণ সম্পাদক নুর আলমকে শপথ পাঠ করান। কমিটির অন্যান্ন সদস্যদের চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানিক আকবার শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ওপ্রকাশক বিপুল আশরাফ,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম,দৈনিক চুয়াডাঙ্গা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা আজিজুর রহমান সহ জীবননগর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

শপথপাঠ অনুষ্ঠানে বক্তব্যতে বক্তারা বলেন সাংবাদিকরা জাতির আয়না স্বরুপ, দলেও লেজর ভিত্তিক সাংবাদিকতা পরিহার করে এ জাতির কল্যাণে সাংবাদিক সমাজ যদি নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশ করতে পারে তা হলে সমাজে অনেক অন্যায় জুলুম অবিচার থেকে রেহায় পাবে এ জাতি, দেশ এবং জাতির কল্যাণে জীবননগর প্রসক্লাবের দ্বায়িত্ব প্রাপ্ত সকল সাংবাদিকেরা বস্ত নিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে বক্তারা আশা করেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment