রাজনীতি

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী | দৈনিক পূর্বাচল

স্টাফ রিপোর্টার, দৈনিক পূর্বাচল:

বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। পড়ুন বিস্তারিত দৈনিক পূর্বাচলে। বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এই ঘটনায় প্রতিমন্ত্রী এবং তার স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক পথচারী নারী প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কৃষিজমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহত প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও বডিগার্ডকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসভবনে নেওয়া হয়। পরে অধিকতর পর্যবেক্ষণের জন্য তাকে জয়পুরহাট ২৫০/৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগমকে (৫৫) প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথচারীকে রক্ষা করতে গিয়েই মূলত দুর্ঘটনাটি ঘটে। প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment