অন্যান্য আন্তর্জাতিক

কলকাতায় বাংলাদেশি রোগীদের আবাসন সংকট| দৈনিক পূর্বাচল

পূর্বাচল ডেস্ক:

ভারতের কলকাতায় চিকিৎসা নিতে এসে তীব্র আবাসন সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের শত শত বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা। কম খরচের হোটেল ও গেস্টহাউস বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাতে দিন-রাত কাটাচ্ছেন বলে প্রতিবেদন নিশ্চিত করেছে দৈনিক পূর্বাচল

গত ১৮ আগস্ট কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর কলকাতা পুরসভা শহরজুড়ে প্রায় ৭০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক নোটিশ ও অভিযান পরিচালনা করে। এর ফলে বাজেটের ভেতরের আবাসনগুলো বন্ধ হয়ে যাায়। চালু থাকা হোটেলগুলো দেড় থেকে দুই হাজার রুপি বা তার চেয়ে বেশি ভাড়া দাবি করায় সাধারণ বাংলাদেশি রোগীদের পক্ষে তা বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সরেজমিনে দেখা যায়, রোগীরা ওষুধ, লাগেজ ও পাসপোর্ট পাশে নিয়ে ফুটপাতে চাদর বা পলিথিনের নিচে আশ্রয় নিয়েছেন। মশার উপদ্রব, বৃষ্টি, শৌচাগারের সংকট ও নিরাপত্তার অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন তারা।

পরিস্থিতি সম্পর্কে জানতে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রতিনিধিরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং ভুক্তভোগীদের একটি বিকল্প হোটেলের তালিকা দেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, সেই তালিকার হোটেলগুলোতেও রুম পাওয়া যাচ্ছে না। জরুরি ভিত্তিতে রোগী ও তাদের স্বজনদের জন্য সাশ্রয়ী ও নিরাপদ আবাসন ব্যবস্থার দাবি উঠেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment