অন্যান্য

বদলির আদেশে রাতের আঁধারে সরকারি পুকুরের মাছ সাবাড় করলেন ভূমি কর্মকর্তা!

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি, দৈনিক পূর্বাচল:

পিরোজপুরের নেছারাবাদে বদলির আদেশ পাওয়ার পরপরই রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে আল আমিন নামের এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। তিনি উপজেলার জলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে গুয়ারেখা ইউনিয়নে বদলি করা হয়।

গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন সরকারি পুকুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বদলির খবর পেয়ে ওই কর্মকর্তা জেলেদের নিয়ে গভীর রাতে পুকুরে জাল ফেলেন এবং প্রায় আড়াই বস্তা মাছ ধরে ভাগ-বাটোয়ারা করে নেন।

সরকারি পুকুর থেকে নিয়মবহির্ভূতভাবে রাতে এভাবে মাছ লুটে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম খান জানান, সরকারি পুকুরের মাছ আহরণের নির্দিষ্ট নিয়ম থাকলেও তহশিলদার আল আমিন সরকারি আইনি প্রক্রিয়া তোয়াক্কা না করে রাতের আঁধারে এই অনিয়ম করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment