অন্যান্য

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর: ভিডিও ভাইরালের পর তরুণী সেঁজুতি গ্রেপ্তার/

দৈনিক পূর্বাচল

বিভাগ: অপরাধ / নগর জীবন

ময়মনসিংহে পশু চিকিৎসক আশিকুর রহমানকে মারধরের অভিযোগে আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

ময়মনসিংহ নগরীতে বিড়ালের চিকিৎসা কেন্দ্র ‘ডক্টরস পেট কেয়ার’-এর পশু চিকিৎসক আশিকুর রহমানকে মারধরের ঘটনায় অভিযুক্ত আফরিন রশিদ সেজুঁতিকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববারে (২৩ আগস্ট) সকালে নগরীর আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের ওপর হামলার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হয়। এরপরই পুলিশ অভিযানে নেমে তাকে আটক করে।

ঘটনা ও পুলিশি পদক্ষেপ

ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, হামলার শিকার পশু চিকিৎসক আশিকুর রহমান থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সেজুঁতিকে ওই মামলায় নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি গত শুক্রবারের (২১ আগস্ট)। তবে শনিবার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে তা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। ভিডিও ফুটোজ পর্যালোচনা করে চিকিৎসকের ওপর আক্রমণকারী তরুণী হিসেবে সেঁজুতিকে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

চাঁদাবাজির অভিযোগ ও ছাত্রদল নেতার বহিষ্কার

হামলার শিকার আশিকুর রহমান ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বার পরিচালনা করেন। সেখানে গৃহপালিত প্রাণীদের (বিশেষ করে বিড়াল) চিকিৎসা সেবার পাশাপাশি আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রি করা হয়।

শনিবার দুপুরে কোতোয়ালি থানায় দেওয়া লিখিত অভিযোগে আশিকুর রহমান দাবি করেন, চাঁদা দাবি করে তা না পাওয়ায় তার ওপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে। অভিযোগে ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়।

ঘটনাটি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলে শৃঙ্খলভঙ্গের অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

পাল্টা বক্তব্য

তবে অভিযুক্ত পক্ষের দাবি ভিন্ন। তারা একাধিক গণমাধ্যমকে জানিয়েছে, বিড়ালের চিকিৎসা ও চিকিৎসা চলাকালীন বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment