আন্তর্জাতিক

দীর্ঘ সাগরে ২৫০ দিন: মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে চরম খাবার ও পানি সংকট, বাড়ছে মানসিকভাবে ভেঙে পড়ার উদ্বেগ

অনলাইন ডেস্ক: টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। দীর্ঘদিনের এই নিরবচ্ছিন্ন অবস্থানের কারণে জাহাজে থাকা প্রায় ৫ হাজার নৌসদস্যের স্বাভাবিক জীবনযাত্রা চরম ঝুঁকির মুখে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট, অকেজো হয়ে পড়েছে পয়োনিষ্কাশন (প্লাম্বিং) ব্যবস্থা। একই সঙ্গে দীর্ঘ সময়ের মানসিক ও শারীরিক ক্লান্তিতে ভেঙে পড়ছেন অনেক সদস্য।

জাহাজে অবস্থানরত সদস্যদের পরিবার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চরম মানসিক চাপে পড়ে কয়েকজন সদস্য সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং জাহাজের ভেতরের অবাসযোগ্য পরিবেশের কারণে সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে মারাত্মক উৎকণ্ঠা প্রকাশ করেছেন তাদের স্বজনরা।

এই পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও তুমুল তোলপাড় শুরু হয়েছে। পেন্টাগনের কাছে এ বিষয়ে জবাবদিহিতা চেয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। একই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এভাবে দীর্ঘমেয়াদী ও অবমাননাকর যুদ্ধাভিযান পরিচালনা করতে সক্ষম কি না—তা নিয়ে উঠেছে বড় ধরনের প্রশ্ন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment