স্বজনের সন্ধান চাই: ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন শামসুল ইসলাম, বাড়ি গাইবান্ধা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনে অজ্ঞাত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিজের নাম শামসুল ইসলাম এবং বাড়ি গাইবান্ধা জেলা বলে জানাতে পেরেছেন। তবে এর বাইরে নিজের ঠিকানা বা পরিবার সম্পর্কে আর কোনো সঠিক তথ্য তিনি দিতে পারছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই ব্যক্তিকে রাস্তার পাশে অজ্ঞাত ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ৩য় তলার বারান্দায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে জরুরি ভিত্তিতে পরিবারের সান্নিধ্য ও যত্ন প্রয়োজন।

কোনো সহৃদয় ব্যক্তি যদি এই ছবির ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

  • নাম: এডভোকেট গোলাম কিবরিয়া

  • মোবাইল নম্বর: ০১৭১৭৩৬১৫৪৫

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   1   =