দৈনিক পূর্বাচল ডেস্ক:
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের সাথে যোগসাজশের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ডিবি। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যোগসাজশের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
ডিবি প্রধান জানান, প্রাথমিক তদন্তে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তে তার যুক্ত থাকার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ ও ইন্ধন জোগানোর বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ।
তবে তাকে ঠিক কোন সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে এবং শীঘ্রই তাকে আদালতে সোপর্দ করা হবে।


