তার সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে NPB-এর সঙ্গে কথা বলেছেন লাভ স্টেশন সিনেমার এই নায়িকা।
স্বামীর নাম কী, পেশা কী? স্বামী থাকেন কোথায়? তিনি কি মিডিয়ার কেউ? মিষ্টি জান্নাতের সঙ্গে এর আগে জড়িয়েছিল ঢাকাই সুপারস্টার শাকিব খানের নাম। তাহলে কি শাকিবেত তৃতীয় সঙ্গীনী হলেন মিষ্টি জান্নাত? এই সব প্রশ্নের জবাবে, মিষ্টি জান্নাত এনপিবি-কে বলেন, সবই সিক্রেট। স্বামীর নাম S দিয়ে শুরু, তবে শাকিব খান নয়।
ব্যবসার কাজে বছরের বেশির ভাগ সময়ই দুবাই পড়ে থাকেন মিষ্টি। তাই স্বামী দুবাইয়ের শেখ কিনা, তা নিয়েও কৌতূহল জন্মেছে মিষ্টি জান্নাতের। তবে এসব প্রশ্নের উত্তর কেবল এক শব্দেই দিয়েছেন এই নায়িকা। বলেছেন ‘সিক্রেট’।
যতটুকু জানানোর তা কেবল ফেসবুকেই জানিয়েছেন মিষ্টি। লিখেছেন, বিয়ে হয়েছে। আমার নতুন জীবনের জন্য দুআ। যদি আমি কাউকে আঘাত করি তাহলে সবার জন্য দুঃখিত। কোনও খারাপ মন্তব্য করবেন না।
মিষ্টি জান্নাত মূলত অভিনয়ের পাশাপাশি একজন পেশাদার ডেন্টিস্ট। বর্তমানে তিনি নিজের ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছেন এবং নিয়মিত রোগী দেখছেন। এছাড়া ব্যবসায়িক কাজের সূত্রে প্রায়ই বিভিন্ন দেশে যাতায়াত করছেন। নাটকে অনিয়মিত হলেও বেছে বেছে কিছু কাজ ও ওয়েব কন্টেন্টে অংশ নিচ্ছেন।


