বিনোদন

জয়ার সবুজ সংসার

অভিনয়ের পাশাপাশি কৃষিকাজে সময় দেন জয়া আহসান। সম্প্রতি নিজের বাগান থেকে তোলা ফসলের ছবি প্রকাশ করেছেন তিনি। এতে দেখা গেছে তার সামনে কচু, পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুল সাজানো। জয়া জানান, কচু তিনি নিজ হাতে লাগিয়েছেন। এসব টাটকা ফসল দেখে ভক্তরা তার কৃষিকাজের প্রশংসা করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment