ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন সতর্কবার্তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পরিবর্তিত মানচিত্র শেয়ার করেছেন। যেখানে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্টে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প।
এর আগে ২৭ মার্চ দেওয়া এক বক্তব্যে ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন ট্রাম্প। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, ‘কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি’।


