ফের ২ শিশুকে ধর্ষণচেষ্টা

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আবারও দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এহসান নামে এক ব্যক্তিকে আটক করে মারধন করেন স্বজন ও স্থানীয়রা। ভুক্তভোগী দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে আগ্রাবাদের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, আটক এহসান ওই দুই মেয়ের পাশের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। সে একটি সেমিপাকা কলোনীর কেয়ার টেকার হিসাবে কাজ করে। আজ দুপুরে নামাজের সময় ২ বোনকে একটি টিনের বেড়ার ভেতরে ডেকে নিয়ে যায়। পরে গায়ের বিভিন্ন জায়গায় স্পর্শ করলে অন্য মেয়ে দেখে ফেলে।

এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন যুবককে গণপিটুনি দেন।

এদিকে খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ সেখানে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশু ও তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। অভিযুক্তকে থানায় আনা হয়েছে।

তিনি বলেন, সেখানেও বাকলিয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   3   =