পাটওয়ারীর মতিঝিল অফিস বন্ধ ঘোষণা

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তার মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি পোস্টে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। ঢাকা-০৮-এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সব ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে। আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

এছাড়া তিনি বলেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   1   =