দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রুটিন ওয়ার্ক হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছি। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি।’

সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন হামের চেয়ে বেশি দেখা দিয়েছে নিউমোনিয়া। হামের সংক্রামণ এবং মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সংক্রামণ এবং মৃত্যু ঠেকাতে সরকার দ্রুত হামের টিকা দেয়া চেষ্টা করছে। তবে টিকার সুফল পেতে সময় লাগছে।’

পরিস্থিতি অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের প্রয়োজনে যে কোনো যন্ত্রাংশ সরবরাহ করা হবে। যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, সেই জায়গাগুলোতে দেয়ার ব্যবস্থা করেছি।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   2   =