পাঁচ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রত্যাহার করা জেলা প্রশাসকেরা হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   1   =