জীবননগরে এমপি রুহুল আমিনের সঙ্গে সীমান্ত ইউনিয়নের ছয় গ্রামের মানুষের মতবিনিময়

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন-এর সঙ্গে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া, হরিপুর, হাবিবপুর, কয়া, যাদবপুর ও গঙ্গাদাসপুর গ্রামের বাসিন্দাদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল ৫টার দিকে সীমান্ত ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, বাকা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাখাওয়াত হোসেন, হাসাদাহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইসরাইল হোসেন, উথলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক, জীবননগর উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াহেদ সহ স্থানীয় নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বদরুল হাসান।

চুয়াডাঙ্গা-২ আসন, এমপি রুহুল আমিন, জীবননগর নিউজ, সীমান্ত ইউনিয়ন মতবিনিময় সভা, চুয়াডাঙ্গা সংবাদ,

 

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   5   =