এনসিপিতে যোগ দিয়ে বাসা ছাড়ার হুমকি, চুক্তি বাতিলের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর বাসা ছাড়ার হুমকি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বাতিলের অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি

সোমবার (২৭ এপ্রিল) ফেসবুক লাইভে এসে তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার কারণে তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘ তিন বছর ধরে একটি বাসার চিলেকোঠায় বসবাস করলেও এখন একাধিক মালিকের চাপ ও হয়রানির মুখে পড়েছেন। তাদের মধ্যে একজন সরকারি দলের উচ্চপর্যায়ের কর্মকর্তা বলেও দাবি করেন তিনি।

একই সঙ্গে কাফি জানান, এক বছরের জন্য একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ থাকলেও হঠাৎ করেই তা বাতিল করা হয়েছে। তার ভাষায়, “দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ”—যা তার জন্য বড় ধাক্কা।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও আত্মবিশ্বাস হারাননি বলে জানান তিনি। অতীতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে ভালো কিছুই অপেক্ষা করছে—এমনটাই তার বিশ্বাস।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-তে যোগ দেন নুরুজ্জামান কাফি

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   8   =