তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

হিজাব পরে ড্রামস বাজানো সামান্তাকে নিয়ে তাহেরীর মন্তব্য: ‘মার্কেট পাওয়ার চেষ্টা’, দাবি নাজিয়ার

অনলাইন ডেস্ক | দৈনিক পূর্বাচল ঢাকা, ৯ জুন ২০২৬

হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া তরুণী নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামান্তার দাবি, তার নাম উল্লেখ করে ওয়াজে আলোচনা করার মাধ্যমে মূলত তাহেরী নিজে আলোচনায় থাকতে চাইছেন বা নতুন করে ‘মার্কেট’ পাওয়ার চেষ্টা করছেন। তবে এই সমালোচনার মধ্যেও ব্যক্তিগতভাবে তিনি তাহেরীকে পছন্দ করেন এবং তার ওয়াজ শোনেন বলেও জানিয়েছেন।

‘তখন আপত্তি করেননি, এখন ওয়াজে বলছেন’

এক ভিডিও বার্তায় সামান্তা তাঁর ও মুফতি তাহেরীর পূর্বের একটি সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, “আগে একবার তাহেরী হুজুরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তখন তিনি জানতে চেয়েছিলেন আমি কী করি। জবাবে আমি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জানাই। সে সময় তিনি আমার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি; বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন।”

সামান্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।”

ব্যক্তিগত ট্রল না করার অনুরোধ

সামান্তা আরও জানান, ওই সাক্ষাতের সময় তিনি বোরকা পরতেন না এবং তখনও হজ করেননি। মাথায় কেবল ওড়না ছিল, এমনকি তাঁর সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। সে বিষয়েও তখন তাহেরী কোনো মন্তব্য করেননি।

সোশ্যাল মিডিয়ার আলোচনা-সমালোচনা প্রসঙ্গে এই তরুণী বলেন, “উনারা সবাই আমার বড়। তাদের নিজস্ব মতামত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় না বানিয়ে, যখন দেখা হয়েছিল তখনই ব্যক্তিগতভাবে বিষয়গুলো বলতে পারতেন। আমার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বা মার্কেট পাওয়ার চেষ্টা করা হয়েছে।”

তাহেরীর প্রতি এখনও ইতিবাচক মনোভাব

ওয়াজে সমালোচনা করা হলেও মুফতি তাহেরীর প্রতি নিজের ব্যক্তিগত ভালো লাগার কথা লুকাননি সামান্তা। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তার ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।”

সম্প্রতি মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর একটি ওয়াজে নাজিয়া সামান্তার ড্রামস বাজানো নিয়ে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই সামান্তার এই পাল্টা বক্তব্য নতুন করে নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। দুই পক্ষের অনুসারীদের মধ্যেই এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

#NaziaSamanta #MuftiTaheri #WazMahfil #SocialMediaViral #DailyPurbachal #DhakaNews #TrendingBangladesh #MusicAndReligion

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   2   =