নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ ও গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব শামসুজ্জামান কাকার মৃত্যুতে।
এক শোকবার্তায় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, শামসুজ্জামান কাকা ছিলেন এলাকার একজন সৎ, মানবিক ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু রূপগঞ্জবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

