দর্শনায় ১কো‌টি ৭০ লাখ টাকা ব্যা‌য়ে রাস্তা নির্মান কা‌জের উদ্বোধন কর‌লেন এম‌পি রুহুল আমীন

জীবননগর ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দর্শনার থানাধীন আকন্দবাড়িয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ০২ মে ২০২৬ তারিখে ১কো‌টি ৭০ লাখ টাকা ব্যা‌য়ে ২টি রাস্তা নির্মান কা‌জের শুভ উদ্বোধন কর‌লেন চুয়াডাঙ্গা-২ আসনের এম‌পি রুহুল আমীন। শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নির্মান কাজের উদ্ধোধন করেন তিনি। উদ্ধোধনকৃত সড়ক দুটি হলো দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প থেকে শৈলমারী বিল পর্যন্ত সাড়ে ১২’শ মিটার ও আকন্দবাড়িয়া থেকে রাঙ্গিয়ারপোতা সড়কের সাড়ে ৭’শ মিটার। রাস্তা দু’টির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন,সর্ব প্রথম এমপি হয়ে চুয়াডাঙ্গা ২ আসনের দর্শনায় রাস্তার কাজের উদ্ধোধন করলাম।আমি চেষ্টা করে যাবো আমার আসনের একটি রাস্তাও যেন কাঁচা না থাকে। আমরা জনগনের কাজ করে যাবো।আপনার এলাকার কাজ আপনারা বুজে নেবেন। কোন প্রকার রাস্তার কাজে ফাঁকি দিলে ছাড় দেয়া হবে না। চুয়াডাঙ্গা ২ আসন কৃষি প্রধান এলাকা। এই এলাকার রাস্তা ঘাট ব্রীজ কালভার্টের উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থা ভাল হবে‌। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবে।যোগাযোগ ব্যাবস্থা ভালো হলে এলকার উন্নয়ন ঘটবে।এ সময় আরও উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী আখতার হোসেন,জেলা জামাতের সহকারী সেক্রেটারি,ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু সহ জামায়াত নেতা রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম,মতিয়ার রহমান, আক্কাছ আলী প্রমুখ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   1   =