রাজনৈতিক প্রতিবেদক, ডেইলি পূর্বাচল:
সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলীয় কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই নতুন কমিটিতে শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি পুনর্গঠনের এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে। এছাড়া গুরুত্বপূর্ণ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।
দলীয় নীতিনির্ধারক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই এই রদবদল করা হয়েছে। নবগঠিত এই কমিটির নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন দলটির শীর্ষ নেতারা।
বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব ধরণের রাজনৈতিক সংবাদ ও সর্বশেষ আপডেট সবার আগে জানতে চোখ রাখুন ‘ডেইলি পূর্বাচল’-এর পাতায়।


